Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

Advertisement

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টে বনের প্রাণ-প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে কিনা, তা যাচাইয়ে রিসোর্টগুলো পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতায় বন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর (খুলনা) ও বন বিভাগের (বাগেরহাট/মোংলা) কর্মকর্তারা।

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মিডিয়াতে দেখেছি, বন বিভাগের ইসিএর ভেতরে অবৈধভাবে রিসোর্ট করা হয়েছে। এখানে অবৈধ কর্মকাণ্ড হচ্ছে কিনা, এছাড়া সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হচ্ছে কিনা এসব দেখতে এসেছি। শব্দদূষণ, হরিণ শিকারসহ ক্ষতির কোনো দিক এবং অবৈধ কিছু ধরা পড়লে সেটি বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, রিসোর্টগুলোতে সোলার এনার্জি করার সুযোগ আছে। জেনারেটর চালানো যাবে না, শব্দদূষণ করা যাবে না। যদিও এগুলো পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে হয়েছে। এটার বৈধতা যাচাই করতেই আমার আসা। বনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ। কেউ নিরাপত্তা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বাকিদের সতর্ক করা হবে।

রিসোর্ট ঘুরে আপাতত ক্ষতির কোনো দিক চোখে পড়েনি জানিয়ে তিনি বলেন, ফিরে গিয়ে মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তর সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই পরিবেশ প্রতিমন্ত্রীর এ পরিদর্শন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

অসহায় অন্তঃসত্ত্বা মায়ের কান্না শুনে এগিয়ে এলো ছাত্রদল

অসহায় অন্তঃসত্ত্বা মায়ের কান্না শুনে এগিয়ে এলো ছাত্রদল

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম