Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

Icon

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

Advertisement

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের বহির্নোঙরে পৌঁছেছে সাড়ে ১৩ মিটার গভীরতার একটি মাদার ভেসেল। বুধবার থেকে এসব কয়লা খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি এমবিএস তাইসি’ নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের মাদার ভেসেলটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপে বহির্নোঙরে জাহাজটি থেকে অর্ধেকের বেশি কয়লা খালাস করা হবে। এরপর সেটিকে টার্মিনালে নিয়ে বাকি কয়লা খালাস করা হবে। খালাস করা এসব কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান জানান, কয়লাবাহী মাদার ভেসেলটির নিরাপদ আগমন ও পণ্য খালাস কার্যক্রম বন্দরের সক্ষমতা এবং পণ্য পরিবহণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। পর্যায়ক্রমে এ ধরনের আরও জাহাজের আগমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

অসহায় অন্তঃসত্ত্বা মায়ের কান্না শুনে এগিয়ে এলো ছাত্রদল

অসহায় অন্তঃসত্ত্বা মায়ের কান্না শুনে এগিয়ে এলো ছাত্রদল

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

ইন্দোনেশিয়া থেকে ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে মাদার ভেসেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম