Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলে

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলে

Advertisement

নড়াইলের লোহাগড়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণপাড়ায় ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই বাবা নিহত হয়েছেন।

নিহত আফসার শেখ (৬৫) ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৭) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে পরিবারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। এ কারণে বাবা আফসার শেখ কিছুদিন আগে তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে খায়রুল লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিল।

নিহত আফসার শেখের বড় ছেলে মো. শামীম শেখ বলেন, টাকা ফুরিয়ে যাওয়ায় তিন দিন আগে ছোট ভাই খায়রুল গ্রামের বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার দুপুরে খায়রুল মায়ের কাছে টাকা চাইতে যায়। এ সময় পাশে থাকা পিতা তাকে টাকা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় খায়রুল। এ সময় ঘটনাস্থলেই বাবা আফসার শেখ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মাদকাসক্তির কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ

দীর্ঘ প্রতীক্ষার পর সেন্টমার্টিনে পর্যটক, ফুল দিয়ে বরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম