Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Advertisement

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর দুই দিনের ছুটি শেষে নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় ফিরেছেন পোশাক শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে নতুন করে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ ও গ্রামপুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। মোতায়েন রয়েছেন বিজিবির ৯ প্লাটুন সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে একটি কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মচারী বলেন, প্রতিদিনের মতো আজও শ্রমিকরা কাজ করছেন। আন্দোলনের সময়ও শ্রমিকরা প্রথমে কাজে যোগ দিয়েছিলেন, পরে সেখান থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেন। তবে আজ দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মেট্রো নিটিংয়ের এক কর্মচারী বলেন, দুই দিন আগে কারখানার মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলনে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করেছিল। আজ শ্রমিকরা আন্দোলনে নামবেন কিনা, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। কারণ আমি আন্দোলনে যাইনি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন, আর আন্দোলন করবেন না। শ্রমিকরা সরকারের প্রতি আস্থা রেখেছেন।

পুলিশ সুপার আরও বলেন, এরপরও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কয়েকটি কারখানা ও গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো কারখানা বন্ধ হয়নি বলেও জানান তিনি।

এর আগে শ্রম পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় বিবেচনায় শনিবার (৭ নভেম্বর) নিজ নিজ কারখানায় ছুটি ঘোষণার জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। গত ৫ নভেম্বর সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা টানা তিন দিন বিক্ষোভ করেন। এর মধ্যে ৩ ও ৪ নভেম্বর পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

এসব ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করেছে। প্রথম মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

দুটি মামলার এজাহারেই শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে পুলিশ। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ফতুল্লায় ৪২ জনের নামে মামলা

শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ফতুল্লায় ৪২ জনের নামে মামলা

পুলিশ সদস্যের রগ কর্তন

পুলিশ সদস্যের রগ কর্তন

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

আরও পড়ুন

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

এক ছেলেকে দাফন করে আরেক ছেলের আইসিইউর সামনে বাবা-মা

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম