Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২০ বছর পর শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে তৎপর বিসিবি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

২০ বছর পর শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে তৎপর বিসিবি

২০ বছর পর শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি কর্মকর্তারা

Advertisement

বগুড়ার ঐতিহাসিক শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর আধুনিকায়ন কাজ ত্বরান্বিত করতে মাঠ পরিদর্শনে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা করেন তারা। এরপর বিকাল ৪টায় স্টেডিয়াম ও এর সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শন শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কার কাজের সার্বিক পরিকল্পনা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, স্টেডিয়ামটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগের প্রক্রিয়া বর্তমানে শেষপর্যায়ে রয়েছে।

তিনি বলেন, কনসালটেন্ট ফার্ম নিয়োগের প্রক্রিয়া শেষ করেই জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) তাদের সঙ্গে সমন্বয় করার জন্য দেওয়া হবে এবং তারপরেই দ্রুত এই প্রজেক্ট নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, আর্থিক বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ দেখভাল করছে। সম্পূর্ণ ড্রয়িং ও ডিজাইন চূড়ান্ত হওয়ার পরই আনুমানিক ব্যয় সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। সমন্বয় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি, স্থানীয় প্রশাসন এবং সম্ভাব্য কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক অ্যাক্রিডিটেড ভেন্যুর মানদণ্ড বজায় রাখতে স্টেডিয়ামের পাশে ওয়ান্ডারল্যান্ড পার্কে উন্নত অনুশীলনের সুযোগ-সুবিধা (প্র্যাকটিস ফ্যাসিলিটিজ) ডেভেলপড করা হবে।

২০০৬ সালের স্মৃতিচারণ করে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভি বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিবিজড়িত এই শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বড় স্বপ্ন ছিল। তবে বিগত ১৭ বছরে এই স্টেডিয়ামটি চরম অবমূল্যায়ন ও ধ্বংসের শিকার হয়েছে। এখন মূল লক্ষ্য আইসিসির গাইডলাইন অনুসরণ করে স্টেডিয়ামটিকে সংস্কার করা।

পুরোনো স্টেডিয়াম পুরোপুরি ভেঙে নতুন করে তৈরি করতে দীর্ঘ সময় লাগবে উল্লেখ করে সানভি বলেন, আমরা একটি হাইব্রিড মডেলে যাচ্ছি। অর্থাৎ কিছু কাঠামোর রেট্রোফিটিং করা হবে এবং বাকি অংশ ভেঙে নতুন করে তৈরি করা হবে। যত দ্রুত সম্ভব এই সংস্কার কাজ শেষ করে বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ফেরানোই আমাদের মূল লক্ষ্য।

বগুড়াবাসীর প্রত্যাশা ও দৃশ্যমান অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, দৃশ্যমান উন্নয়ন যেন টেকসই হয়, সেজন্য কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আন্তরিকতায় এনএসসি ও বিসিবি যৌথভাবে একটি কমিটি গঠন করেছে। ডিউ প্রসেস অনুসরণ করেই কনসালটেন্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কনসালটেন্টদের নকশা ও ড্রয়িংয়ের জন্য দুই মাস সময় দেওয়া হবে। এরপর ডিপিপি প্রস্তুত করে পরিকল্পনা অনুমোদনসাপেক্ষে টেন্ডারিং ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই দৃশ্যমান কাজের শুরু দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই আঙুল আর এক পায়েই আকাশ ছুঁয়েছেন আদরী

দুই আঙুল আর এক পায়েই আকাশ ছুঁয়েছেন আদরী

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সংসদে উত্থাপন

বগুড়ায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বগুড়ায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

আরও পড়ুন

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

‘অন্নের পাহাড়’ গড়তে সিলেটে রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ

মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে ডিসি অফিস ও বাসস্ট্যান্ডে ৪ ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম