Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইন্দোনেশিয়ায় ১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

ইন্দোনেশিয়ায় ১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির

ইন্দোনেশিয়ায় ১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির

Advertisement

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানির উদ্যোগ নিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, দুই দেশের বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।

বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব।

এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়ায় এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে ইন্দোনেশিয়ার দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য দেন- সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভিয়েতনামের অনারারি কনসাল এসএম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসাল মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য গ্রেফতার

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম