Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডাক্তার থাকেন না, নৈশপ্রহরী দেন চিকিৎসা

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

ডাক্তার থাকেন না, নৈশপ্রহরী দেন চিকিৎসা

ছবি: যুগান্তর

Advertisement

নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে চিকিৎসক না থাকায় প্রায়ই নৈশপ্রহরীই পশুর চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে পশুর চিকিৎসা নিতে আসা মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

লাড্ডান নামের এক স্থানীয় কাউন্সিল প্রার্থী বলেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ অন্য কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। ভেটেরিনারি সার্জন ব্যবসায়িক স্বার্থে চুক্তিভিত্তিক নৈশপ্রহরীকে দিয়ে পশুর চিকিৎসাসেবা দেওয়াচ্ছেন। আর নৈশপ্রহরী প্রায়ই সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

শহরসহ উপজেলার খামারিরা বলেন, গরু, খাসি ও ভেড়ার খামার গড়ে তুলতে তাদের প্রচুর অর্থ ও শ্রম ব্যয় হয়। কিন্তু যখন রোগে আক্রান্ত পশুর ওষুধের দরকার হয়, তখন প্রাণিসম্পদ অফিস থেকে টিকা ছাড়া তেমন কোনো ভালো মানের ওষুধ বা চিকিৎসাসেবা পাওয়া যায় না। ক্ষুদ্র বা সাধারণ মানুষ পশু নিয়ে প্রাণিসম্পদ অফিসে গেলে তাদের সহজে দেখতে চান না, বরং নানাভাবে হয়রানি করা হয়। চিকিৎসকরা কোনো খামার পরিদর্শন করলে প্রতিবার ভিজিট বাবদ ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেন বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম নিয়মিত অফিস না করে শহরের একটি ফার্মেসিতে বসে একেকটি পশু দেখতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভিজিট নেন। পশুর চিকিৎসার পরামর্শপত্র দেন, যা তার চেম্বারের ফার্মেসি ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না।

সরেজমিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু-ছাগল ও পোষা প্রাণী নিয়ে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় দায়িত্বে থাকা নৈশপ্রহরী শেখ মামুন নিজেই পশুর প্রাথমিক ও জরুরি চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন।

প্রাণিসম্পদ অফিস সংলগ্ন বসবাসকারী আতিউর রহমান বলেন, দূরদূরান্ত থেকে প্রায়ই গরিব খামারিরা পশু নিয়ে প্রাণিসম্পদ বিভাগে আসেন। কিন্তু সময়মতো চিকিৎসক না পেয়ে হতাশ হয়ে ঘরে ফেরেন তারা। অনেকে বাধ্য হয়েই নৈশপ্রহরী মামুনের কাছে চিকিৎসা নিয়ে টাকা-পয়সা দিচ্ছেন।

শহরের বাঁশবাড়ী এলাকার খামারি মোসলেমা বলেন, আমার কোনো পশু অসুস্থ হলে পশু হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সারাদিন অপেক্ষা করলেও ডাক্তারের দেখা মেলে না। বাধ্য হয়ে হাসপাতালের নৈশপ্রহরীর কাছে পশুর চিকিৎসা করাতে চাইলে সে আগেই টাকার কথা বলে।

নৈশপ্রহরী শেখ মামুন বলেন, দীর্ঘদিন ধরে ডাক্তারের কাজ করতে গিয়ে পশুর সব চিকিৎসা শিখেছি। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো ডাক্তার নই। এগুলো আমার কাজও না। আমার দ্বারা চিকিৎসা করাতে গেলে কিছু তো দিতেই হবে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন। তিনি জানান, রাতে একটি ফার্মেসিতে নিয়মিত রোগী দেখেন ঠিকই, কিন্তু কাউকে ব্যক্তিগত চেম্বারে রোগী নিয়ে আসতে বাধ্য করেন না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, উপজেলায় কোনো সভা বা দাপ্তরিক কাজ থাকলে অফিসে না এসে সরাসরি সেখানে চলে যান। এ কারণে মাঝে মাঝে চিকিৎসাসেবা দিতে সমস্যা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

ডাক্তার থাকেন না, নৈশপ্রহরী দেন চিকিৎসা

ডাক্তার থাকেন না, নৈশপ্রহরী দেন চিকিৎসা

দুই কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

দুই কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম