Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

দুই কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

ছবি: যুগান্তর

Advertisement

শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। অনেক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও কর্মক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

হঠাৎ করে ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। কারখানা খুলে দেওয়ারও দাবি জানান তারা। শ্রমিকরা জানান, বেতন-ভাতা না দিয়ে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়। 

তারা আরও বলেন, মালিকরা নিজেদের অপরাধ ঢাকতে ও শ্রমিকদের দায়ী করে সময়মতো বেতন না দিয়ে আন্দোলনের অজুহাতে বিনা কারণে কারখানা বন্ধ রাখছে।

পুলিশ জানায়, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মালিকরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

আরও পড়ুন

দুই কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

দুই কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম