কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৪
মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
গ্রেফতার আওয়ামী লীগ নেতারা
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমান (৬৮)সহ চারজন গ্রেফতার হয়েছেন।
চট্টগ্রামে দায়িত্বরত এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে রাতেই চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন আটককৃত শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতাসহ আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে ৩টি মামলা রয়েছে।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মীরসরাই থানা পুলিশ পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও তিন নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন ওরফে জহির কমিশনার (৪৮) (সাবেক পৌর কাউন্সিলর), ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও শেখ রাসেল স্মৃতি সংসদের আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।
ওসি ফরিদা ইয়াসমিন জানান, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলার আরও দুইজনসহ পাঁচজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
