Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিরোজপুরে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

পিরোজপুরে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

অটোরিকশার চাপায় নিহত আবির: ছবি যুগান্তর

Advertisement

পিরোজপুরের জিয়ানগরে সড়কে দৌড় দিতে গিয়ে অটোরিকশার চাপায় আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলো- মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সি দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রীরাও আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, থার্মাল ড্রোন ও টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, থার্মাল ড্রোন ও টহল জোরদার

গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম