সাভারে নদীতে পড়ে নারী-শিশুর মৃত্যু
Advertisement
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাভারের তুরাগ নদীতে নৌকা থেকে পড়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সাভার কাউন্দিয়া এলাকার তুরাগ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মিরপুরের ছিন্নিরটেক এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকা সাভার কাউন্দিয়া বাকশাতরা আসার জন্য রওনা করে। এ সময় নৌকাটি তুরাগ নদীর মাঝখানে পৌঁছলে সামনে থেকে আসা একটি ট্রলার ওই নৌকাকে ধাক্কা দেয়। এ সময় বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়।
কয়েকজন যাত্রী নদী সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে। পরে সন্ধ্যা ৬টার দিকে আরও এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুজনের ঠিকানা জানা যায়নি।
এ ব্যাপরে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত দুজনের নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
