Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিরামপুরে এক রাতে ৭ স্থানে দুর্বৃত্তদের আগুন

Advertisement

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৩:১৪ পিএম

বিরামপুরে এক রাতে ৭ স্থানে দুর্বৃত্তদের আগুন

ছবি: যুগান্তর

Advertisement

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে একই রাতে সাত স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার রাত ২টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ২টার দিকে একই গ্রামের আবুল মণ্ডল, মানিক মিয়া, চিরিরপাড় গ্রামের আছাদুল ইসলাম, গঙ্গাপুরের শাহেদ হোসেন, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ও ভেলারপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের খুলিয়ানে থাকা সাতটি খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিরামপুর ও ফুলবাড়ি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সাতটি খড়ের গাদায় প্রায় ৫৩ বিঘা জমির খড় ছিল বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। 

স্থানীয় মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। 

এ বিষয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। 

Advertisement

বিরামপুর আগুন

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম