Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেকড়ের সন্ধানে নেদারল্যান্ডসের তরুণী জামালপুরে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:৪২ পিএম

শেকড়ের সন্ধানে নেদারল্যান্ডসের তরুণী জামালপুরে

নেদারল্যান্ডসের নওমি। ছবি: সংগৃহীত

Advertisement

নানি এবং খালার সন্ধানে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের তরুণী নওমি উইলেমসেন (২১)। 

বুধবার মা লিপি বেগমের হারানো পরিবারের খোঁজে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারচর ও কাজিরবাড়ি গ্রামে আসেন তিনি।

নওমির সঙ্গে আসা ভারতের আইনজীবী অঞ্জলি পাওয়ার জানান, ১৯৭৪ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়ারচর গ্রাম বা কাজিরবাড়ি গ্রামের মো. আরসি শেখ দুই মেয়েসহ তার সন্তানসম্ভবা স্ত্রী সখিনা বেগমকে রেখে মারা যান। 

তার মৃত্যুর দুই মাস পর এক কন্যাশিশুর জন্ম দেন সখিনা বেগম। মেয়ের নাম রাখা হয় লিপি বেগম। 

কিন্তু তিন মেয়েকে লালনপালন করা কষ্টসাধ্য হয়ে ওঠে তার। এ জন্য সখিনা বেগম নিরুপায় হয়ে তিন মাস বয়সী শিশু লিপি বেগমকে ঢাকার একটি অরফানেজ ট্রাস্টে রেখে আসেন। 

১৯৭৭ সালে নেদারল্যান্ডসের একজন নাগরিক ওই অরফানেজ ট্রাস্ট থেকে লিপি বেগমকে দত্তক নিয়ে নিজ দেশে নিয়ে যান। 

বড় হওয়ার পর থেকেই তার মা-বোনের খোঁজ করতে থাকেন লিপি বেগম। 

এ কারণে জন্মের প্রায় ৪৪ বছর পর গত বছর স্বামী জেসপিয়ার উইলেমসেনকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন লিপি বেগম। 

ঢাকার ওই অরফানেজ ট্রাস্টের ঠিকানার সূত্র ধরে মাদারগঞ্জের কাজিয়ারচর ও কাজিরবাড়ি গ্রাম ঘুরে পরিবারের কথা জানতে পারেন তিনি। 

তবে মা-বোনদের খুঁজে পাননি তিনি। তাই মেয়ে নওমি এসেছেন মায়ের পরিবারকে খুঁজে বের করতে।

নওমি বলেন, আমি আশাবাদী যে আমার নানি আর দুই খালাকে খুঁজে পাব। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।

Advertisement

নেদারল্যান্ডস জামাপুর নওমি

Advertisement

আরও পড়ুন

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম