গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার হাতে সুলতান উদ্দিন আকন্দ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশি গ্রামে এ ঘটনা ঘটে।
জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচা সিরাজ উদ্দিন আকন্দের হাতে খুন হন সুলতান। এ সময় গুরুতর আহত হন নিহত সুলতানের স্ত্রী মুর্শিদা বেগম ও ছোট ভাই বাবুল আকন্দ। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে ভাতিজা সুলতান উদ্দিনের সঙ্গে চাচা সিরাজ উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে শুক্রবার সকালে সিরাজ উদ্দিনের সঙ্গে ছোট ভাই মুক্তিযোদ্ধা রিয়াজ ও ভাতিজা সুলতান উদ্দিনের ঝগড়া হয়।
ঝগড়ার একপর্যায়ে সিরাজ উদ্দিন ও তার দুই ছেলে সিহাব আকন্দ ও বাবু আকন্দ এক হয়ে সুলতান উদ্দিন ও মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হন সুলতান উদ্দিন, তার স্ত্রী মুর্শিদা বেগম ও ছোট ভাই বাবুল।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুলতান উদ্দিন মারা যান।
পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
