Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁয় বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

Advertisement

Icon

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫৭ পিএম

নওগাঁয় বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

Advertisement

নওগাঁর রানীনগরে বিদ্যুৎস্পর্শে নাছির সরদার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ফিল্ডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাছির সরদার কাশিমপুর ফিল্ডপাড়া গ্রামের হাসেম সরদারের ছেলে ও রানীনগর শেরেবাংলা সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাছির সরদারের বাড়ির বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। সেই তার নাছির ঠিক করতে গেলে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে সে মাটিতে পড়ে যায়। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Advertisement

বিদ্যুৎস্পর্শ কলেজছাত্র মৃত্যু

Advertisement

আরও পড়ুন

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম