Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাংশায় আ’লীগ নেতা হত্যায় আটক ৩

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০১৯, ১১:১৫ এএম

পাংশায় আ’লীগ নেতা হত্যায় আটক ৩

পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাসকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফাইল ছবি

Advertisement

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাসকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন- ইকবাল শেখ (২৪), মুন্নু মণ্ডল (২২) ও হাবিল (৩০)।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ যুগান্তরকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। 

প্রসঙ্গত বুধবার রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পিকুল। এ সময় সরিষাবাজার থেকে একটু দূরে রাস্তায় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। 

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আওয়ামী লীগ নেতা হত্যা আটক

Advertisement

আরও পড়ুন

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম