বন ছেড়ে সোনাগাজীর লোকালয়ে চিত্রা হরিণ
Advertisement
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০১৯, ০৬:৩০ পিএম
উদ্ধারকৃত চিত্রা হরিণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজী উপজেলার একটি দোকানের পাশ থেকে মঙ্গলবার সকালে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকাসংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে এলাকাবাসী হরিণটি আটক করে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ হরিণটি উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেনী সদরের কাজীর বাগ ইকোপার্কে হরিণটি অবমুক্ত করার প্রস্তুতি চলছে।
চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, একটি চিত্রা হরিণ সকাল সাড়ে ৯টার দিকে বন ছেড়ে লোকালয়ে এসে পড়ে। গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হরিণটি আটক করে। খবর পেয়ে আমি থানা পুলিশকে অবহিত করি।
বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সি জানান, হরিণটি আটক করার সময় সামান্য আহত হয়েছে। জেলা পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে কাজীর বাগ ইকোপার্কে অবমুক্ত করা হবে।
