Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে ফিরতি ট্রেনের আগাম টিকিট ২৯ মে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০১৯, ০৮:২৮ পিএম

রাজশাহীতে ফিরতি ট্রেনের আগাম টিকিট ২৯ মে

Advertisement

ঈদের পর কাজে ফেরা মানুষের জন্য রাজশাহীতে আগামী ২৯ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আগাম এই টিকিট বিক্রি করা হবে ২ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ঈদ পরবর্তী ৭ জুনের টিকিট ২৯ মে, ৮ জুনের টিকিট ৩০ মে, ৯ জুনের টিকিট ৩১ মে, ১০ জুনের টিকিট ১ জুন এবং ১১ জুনের টিকিট ২ জুন কাটতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

এতে আরও বলা হয়, স্টেশনের কাউন্টারে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এবার ঈদে ঢাকা-রাজশাহী রুটে ট্রেনের সংখ্যা না বাড়লেও অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনে বাড়ানো হবে কোচের সংখ্যা। তবে ঈদের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম