Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে স্ত্রী-শিশুপুত্র হত্যায় একজনের মত্যুদণ্ড

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৫ পিএম

খাগড়াছড়িতে স্ত্রী-শিশুপুত্র হত্যায় একজনের মত্যুদণ্ড

স্ত্রী-শিশুপুত্র হত্যায় মত্যুদণ্ডপ্রাপ্ত মো. ছাবের আলী

Advertisement

খাগড়াছড়ির গুইমারায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ৬ মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় একজনকে মত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় প্রদান করেন।

মত্যুদণ্ডপ্রাপ্ত মো. ছাবের আলী গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার মো. মাহবুব আলীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিধান কানুগো জানান, ২০১৬ সালর ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মাজেদা বেগম ও ছয় মাসের পুত্রসন্তান রিদোয়ান আহম্মেদকে বাবা ও মায়ের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করে মো. ছাবের আলী।

তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ছাবের আলীকে মত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে ছাবের আলীর বাবা মো. মাহবুব আলী ও মা রনু আরা বেগমকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পিপি বলেন, এই মামলায় মো. শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

Advertisement

খাগড়াছড়ি

Advertisement

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম