Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

৪০ দিনে দুই ওসি বদলি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

Advertisement

Icon

মিজানুর রহমান, ঝিনাইদহ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

ছবি: সংগৃহীত

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জের শামীম হোসেনকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত আসামি ইমরান আলম (এজাহারে নাম ইমরান হোসেন)। তিনি ওই মামলার পাঁচ নম্বর আসামি। গত ১০ অক্টোবর ওসি হিসাবে পার্শ্ববর্তী মহেশপুর থানায় যোগ দেন এই পুলিশ পরিদর্শক। মাদক, স্বর্ণ চোরাচালান ও অন্য চোরাকারবারির নিরাপদ রুট হিসাবে পরিচিত সীমান্তবর্তী এ জেলায় তিনি দীর্ঘদিন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ৪০ দিনে এ থানার দুই ওসির বদলির পর বরগুনা থেকে তার এই নিয়োগের সূত্র ধরে ওই মামলার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

গত ১১ আগস্ট জেলার কোটচাঁদপুর থানায় ওসি হিসাবে যোগ দেন পুলিশ পরিদর্শক মো. আজাদ রহমান। সে সময় মহেশপুরে ওসি ছিলেন মেহেদী হাসান। ৩১ আগস্ট মেহেদীকে মহেশপুর থেকে সরিয়ে কোটচাঁদপুর থানায় এবং আজাদকে মহেশপুরে ওসি হিসাবে পদায়ন করা হয়। ১০ অক্টোবর আজাদকে মহেশপুর থেকে সরিয়ে ওইদিনই সেখানে ওসি করা হয় ইমরান আলমকে।

জানা যায়, ইমরান আলম ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কালীগঞ্জ থানায় প্রভাবশালী উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন। সে সময় ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ-সদস্য আনোয়ারুল আজীম আনারের অত্যন্ত আস্থাভাজন ছিলেন ইমরান আলম। সেখানে পদোন্নতি পেয়ে তিনি কোটচাঁদপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগ দেন। সর্বশেষ তিনি বরগুনায় কর্মরত ছিলেন। সেখান থেকে ১০ অক্টোবর মহেশপুরে ওসি হিসাবে যোগ দেন ইমরান।

জানা যায়, কালীগঞ্জের বাকুলিয়া গ্রামের নুরুল আমীনের ছেলে ও উপজেলা ছাত্রশিবিরের নেতা শামীম হোসেনকে ২০১৬ সালের ২৪ মার্চ বিকালে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৩ এপ্রিল ভোররাতে যশোরের লাউখালী শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কালীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন। ১৭ অক্টোবর পিটিশনটি মামলা হিসাবে রেকর্ড হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

এতে প্রধান আসামি করা হয়েছে ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার (চাকরিচ্যুত) আলতাফ হোসেন চৌধুরীকে। অন্য আসামিরা হলেন কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন, সাবেক এসআই নিরব হোসেন (বর্তমানে পরিদর্শক), সাবেক এসআই আশরাফুল আলম (বর্তমানে পরিদর্শক), সাবেক এসআই ইমরান আলম (ইমরান ইসলাম) বর্তমানে মহেশপুর থানার ওসি, সাবেক এসআই গাফফার হোসেন, সাবেক এএসআই নাসির হোসেন এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, আব্দুর রউফ, আলী হোসেন অপু এবং ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু।

অভিযোগ নিহতের বাবা উল্লেখ করেন, শামীমকে অপহরণের পর ২০ দিন পুলিশ ক্যাম্পে আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। লাশ উদ্ধারের পর সে সময় পরিবারকে আইনগত ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকি দিয়ে পুলিশ দ্রুত দাফনের নির্দেশ দেয়।

এ বিষয়ে বৃহস্পতিবার মহেশপুর থানার ওসি ইমরান আলমের (ইমরান হোসেন) কাছে জানতে চাওয়া হয়-আপনি শিবির নেতা শামীম হোসেন হত্যা মামলার কত নম্বর আসামি? জবাবে তিনি বলেন, আমি পাঁচ নম্বর আসামি। তবে ইতোমধ্যে বাদী নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা (অঙ্গীকারনামা) করে আমিসহ আওয়ামী লীগের সাতজনের নাম প্রত্যাহার করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে ওসি ইমরান জানান, মামলাটির তদন্ত শেষ হয়নি। দ্রুতই পিবিআই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করবে। এ মামলার আইনজীবী ইসমাইল হোসাইন জানান, বাদীর শুধু হলফনামার মাধ্যমে আসামির নাম প্রত্যাহারের আইনগত ভিত্তি নেই। আদালতে মামলাটি চলমান। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আসামির নাম বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল হোসেন যুগান্তরকে বলেন, মহেশপুর থানার বর্তমান ওসি হত্যা মামলার আসামি কি না, তা এই মুহূর্তে আমার জানা নেই। তবে বিস্তারিত তথ্য নিয়ে জানাতে পারব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পিঠা-পুরিসহ ১৬ খাবার বেচতে লাগবে নিবন্ধন জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

পশ্চিমবঙ্গে বাদপড়া ভোটারদের আপিল মুসলমান হলে আবেদনই খারিজ

মুসলমান হলে আবেদনই খারিজ

সাইবার হামলার শঙ্কা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম