Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেনীতে ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

Advertisement

Icon

পরশুরাম-ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০২:৩৪ পিএম

ফেনীতে ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

বিজিবির হাতে আটক ৩ নাইজেরিয়া।

Advertisement

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন তারা।

এ সময় তাদের হাতেনাতে ধরে ফেলে বিজিবি।

আটকদের নাম জানিয়েছেন ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান।

তারা হলেন- নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ, সানডে ইবোনাদি ইডোন।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ার নাগরিককে আটক করে খেজুরিয়া বিওপির টহল দল। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জি সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।

আটকদের সঙ্গে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি।  তারা কেন বিনা পাসপোর্টে এভাবে ভারতে ঢুকছিল সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।

আটক এই তিন নাইজেরিয়ানকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Advertisement

ফেনী নাইজেরিয়া

Advertisement

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম