Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সংকেত না দিয়েই শ্বশুরবাড়ি গেলেন ট্রেনের সিগনাল গার্ড, অতঃপর...

Advertisement

Icon

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১০:৩৮ পিএম

সংকেত না দিয়েই শ্বশুরবাড়ি গেলেন ট্রেনের সিগনাল গার্ড, অতঃপর...

সিগনালে আটকে থাকা ট্রেন। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ ট্রেনটি স্টেশনে থামার ৫ মিনিট বিরতির পর লোকোমোটিভ মাস্টার ট্রেন ছাড়ার মুহূর্তে গার্ডের সিগনাল পাচ্ছিলেন না। তাই ‘লাইন ক্লিয়ার’ পাওয়ার পরও গার্ডের সিগনাল না পাওয়ায় মাস্টার ট্রেন ছাড়তে পারেননি। ফলে প্রায় এক ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ৫ কিলোমিটার দূরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। 

বৃহস্পতিবার চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ মো. জুনায়েদ নামে ট্রেনটির গার্ড এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় ওই গার্ডকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

জানা গেছে, ট্রেনটি হাটহাজারী ছেড়ে ফতেয়াবাদ জংশনে এসে পৌঁছায়। এ সময় কাউকে না বলে চলে সিগনাল গার্ড ৫ কিমি দূরে শ্বশুরবাড়ি চলে যান। গার্ডকে না পেয়ে স্টেশন মাস্টার মো. আরিফের মাধ্যমে পাহাড়তলী কন্ট্রোল অফিসকে বিষয়টি অবহিত করেন লোকোমোটিভ মাস্টার।

কন্ট্রোলার ও লোকোমাস্টার ফোনে গার্ড জুনায়েদকে দ্রুত ট্রেনে যোগ দিতে বলেন। জুনায়েদ হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ফতেয়াবাদ আসার পর ওই ট্রেন ছাড়ে। এতে প্রায় এক ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন বলেন, ওই ট্রেনের গার্ডকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

Advertisement

চট্টগ্রাম ট্রেন

Advertisement

আরও পড়ুন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন

প্রবাসীর ২৫ লাখ টাকা ছিনতাই ‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

‘টাকার ব্যাগ দে নইলে গুলি করে দেব’

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম