Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জেএসসি পরীক্ষায় ৪ শিক্ষক বহিষ্কার, পরীক্ষার্থী ২ জন

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ১১:০১ পিএম

জেএসসি পরীক্ষায় ৪ শিক্ষক বহিষ্কার, পরীক্ষার্থী ২ জন

Advertisement

ভোলার লালমোহনে জেএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষক ও ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

সোমবার ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ শিক্ষক ও ২ পরীক্ষার্থী বহিষ্কার হয়।

এ ছাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন শিক্ষক বহিষ্কার হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি তাদের বহিষ্কার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, লালমোহনের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালীন অসাধুপায়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় উপজেলার নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরনবী, বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম, হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিন ও জনতাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর দাসকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল হাসান রুমি।

এ ছাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বহিষ্কৃত দুজন হলেন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোবারক ও জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মানছুরা বেগম।

Advertisement

ভোলা

Advertisement

আরও পড়ুন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম