Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পচা ডিম আর বিষাক্ত রঙে তৈরি হচ্ছে কেক!

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

পচা ডিম আর বিষাক্ত রঙে তৈরি হচ্ছে কেক!

Advertisement

পচা ডিম ও বিষাক্ত রঙ দিয়ে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এমবি ফুডস নামক একটি বেকারি সিলগালা করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড পৌরসদরস্থ এ বেকারিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা রাজিব দাশ গুপ্ত, সীতাকুণ্ড স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আকতার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, অভিযানকালে বেকারি মালিক ও কর্মচারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পুরো কারখানায় নোঙরা, আবর্জনায় ভরপুর। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ক্ষতিকর রঙের বোতল এবং পুরো কারখানাজুড়ে পচা ডিমের উৎকট গন্ধ।

তিনি বলেন, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য উৎপাদনে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহার এবং বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহারের দায়ে বেকারিটি সিলগালা করে দেয়া হয়েছে।

Advertisement

চট্টগ্রাম

Advertisement

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম