Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনামসজিদ বন্দরে পাথর আমদানি বন্ধ

Advertisement

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১২:৫০ পিএম

সোনামসজিদ বন্দরে পাথর আমদানি বন্ধ

সোনামসজিদ বন্দর। ছবি: যুগান্তর

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আজ রোববার থেকে আমদানি-রফতানি বন্ধ করা হয়েছে।

সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড থেকে অযাচিত ট্যারিফ সংযোজনের মৌখিক নির্দেশনায় এবং ভারতীয় প্রান্তে অতিরিক্ত খরচ, ডাম্পিং, পাথরের গুণগতমান, ধুলাবালি মিশ্রিত পাথর, একাধিক সাইজের মিশ্রিত পাথরসহ নানা অসুবিধায় এ পাথর আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী আমদানিকারকরা পুঁজি হারিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছে। যার কারণে পাথর আমদানিকারকরা তাদের নিজ নিজ আমদানি থেকে বিরত থাকবেন বলে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান বাবু জানান। 

তিনি আরও জানান, শনিবার আমদানি-রফতানিকারক গ্রুপের কার্যালয়ে এক আলোচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করেন পাথর আমদানিকারকরা। 

অন্যদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জেনারেল ম্যানেজার বেলাল হোসেন জানান, অযাচিত ট্যারিফ সংযোজন পানামার কোনো বিষয় নয়, এটি বাংলাদেশ স্থলবন্দল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। 

অপরদিকে সোনামসজিদ স্থলবন্দরে বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানিকারকরা সরকারকে ট্যারিফ দেননি। অথচ দেশের অন্য বন্দর দিয়ে পাথর আমদানিকারকরা সরকারকে ট্যারিফ দিয়ে আসছে।

Advertisement

সোনামসজিদ পাথর

Advertisement

আরও পড়ুন

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম