Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ এএম

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

Advertisement

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২২ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন মাসুদ প্রকাশ পিচ্ছি মাসুদ (৩৩)। এসময় সন্ত্রাসী পিচ্চি মাসুদের স্বজনদের ছোড়ায় মরিচের গুড়োয় আহত হন দুই পুলিশ অফিসার।

শুক্রবার গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মদিনা বাজার এলাকার তবারক আলী ভূঁইয়া বাড়ি এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ ৭-৮জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী পিচ্চি মাসুদ ওই এলাকার মো. আবুল কাশেম ওরফে আবুল খায়েরের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, মাদক ও পুলিশের ওপর আক্রমণসহ ২২টি মামলা রয়েছে।

আহতরা হলেন কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাস ও এএসআই মো. সুলতান আহম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপনসূত্রের ভিত্তিতে খবর পেয়ে ২২ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় মাসুদের বাড়ীর লোকজন পুলিশের ওপর মরিচের গুড়ো ছুঁড়ে মারে। এতে মাসুদ পালিয়ে যেতে সক্ষম হয়। পুরে পুলিশ আত্মরক্ষা করে ঘটনাস্থল ত্যাগ করে। তবে এসময় ঘটনাস্থল থেকে পিচ্ছি মাসুদের ব্যবহৃত একটি খেলা পিস্তল উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিচ্ছি মাসুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, মাদক ও পুলিশের ওপর আক্রমণসহ ২২টি মামলা রয়েছে। একটি খেলা পিস্তল উদ্ধার করা হয়েছে এবং পুলিশের কাজে বাধা প্রদান, হামলা ও মুরিচের গুড়ো ছুড়ে আসামি পালিয়ে যেতে সহযোগিতায় করায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ১৩ মে বিকালে পিচ্ছি মাসুদ ও কেচ্ছা রাসেলের নেতৃত্বে মেয়র কাদের মির্জার প্রতিপক্ষের কয়েক নেতার ওপর অস্ত্র হাতে গুলি করার ভিডিও ভাইরাল হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষি সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম