লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল
Advertisement
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
শূন্য পাশের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ।
প্রাপ্ত ফল অনুযায়ী, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাশ করতে পারেনি। তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিন, ক্যামব্রিজ সিটি কলেজ থেকে এক ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনও পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, এ বছর লক্ষ্মীপুর জেলায় ৮ হাজার ৭৭৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৬২৪ জন। জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ শিক্ষার্থী।
