Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বুলবুলে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ত্রাণ দিলেন এমপি শাওন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৪:২২ পিএম

বুলবুলে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ত্রাণ দিলেন এমপি শাওন

বুলবুলে ক্ষতিগ্রস্থ ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি শাওন। ছবি: সংগৃহীত

Advertisement

ঘূর্ণিঝড়ে বুলবুলে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন।

শুক্রবার দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ত্রাণ বিতরণকালে এমপি শাওন বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় যে কোন দুর্যোগে মানুষ সবসময় সহযোগিতা পেয়ে আসছে। প্রধানমন্ত্রীর জন্যই ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছে।  

অনুষ্ঠানে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এমপি শাওন

Advertisement

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের কারাদণ্ড

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় প্রায় ৪ হাজার বস্তা সার জব্দ

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

রায়পুরের মোরশেদ আলম হলেন দুদকের নতুন মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম