Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোংলায় পশুর নদীতে ট্রলারডুবি, নিহত ১

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০২:১৯ পিএম

মোংলায় পশুর নদীতে ট্রলারডুবি, নিহত ১

ফাইল ছবি

Advertisement

বাগেরহাটের মোংলার পশুর নদীর লাউডোব খেলাঘাট এলাকায় এক যাত্রীবাহী ট্রলারডুবিতে সুন্দর বিশ্বাস (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। 

রোববার সকাল ৯টার দিকে পশুর নদী পার হওয়ার সময় ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এ সময়ে কয়েকজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ কয়েকজন। তাদের উদ্ধারে বাগেরহাট ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কাজ করেছেন।

নিহত সুন্দর বিশ্বাস দাকোপ উপজেলার লাউডোব গ্রামের বাসিন্দা।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রলারডুবির খবর জানতে পেরে আমরা উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয়দের সহায়তায় সুন্দর বিশ্বাস নামে একজনের মরদেহ উদ্ধার করেছি। 

খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

Advertisement

মংলা ট্রলারডুবি নিহত

Advertisement

আরও পড়ুন

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

ইউটিউবের ভিডিও দেখে আনারকলি চাষ, মিঠুর নতুন স্বপ্ন

ইউটিউবের ভিডিও দেখে আনারকলি চাষ, মিঠুর নতুন স্বপ্ন

শীত নামার আগেই মাঠে সবজির জোয়ার, ভালো দামের আশায় কুড়িগ্রামের কৃষকেরা

শীত নামার আগেই মাঠে সবজির জোয়ার, ভালো দামের আশায় কুড়িগ্রামের কৃষকেরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম