Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে ফার্মে মরা মোরগ বিক্রি!

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১০:২৮ পিএম

সিলেটে ফার্মে মরা মোরগ বিক্রি!

Advertisement

সিলেটে পোল্ট্রি ফার্মে মৃত মোরগ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।

বৃহস্পতিবার সকালে শাহপরাণ (রহ.) মাজার গেটস্থ মেসার্স সোয়েব ডিজিটাল পোল্ট্রি ফার্ম-২-এর মালিক মো. ইমানুল হককে এ জরিমানা করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর মাধ্যমে ইকবাল আহমদ নামের এক ব্যক্তির মৃত মোরগ বিক্রির সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পেয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে খবর দেন।

তিনি তাৎক্ষণিক শাহপরাণ (রহ.) মাজার গেটস্থ মেসার্স সোয়েব ডিজিটাল পোল্ট্রি ফার্ম-২-এ উপস্থিত হয়ে দোকানের সামনে ৪০-৫০টি মৃত মোরগ-মুরগি দেখে দোকানের মালিক মো. ইমানুল হককে আটক করেন।

পরবর্তীকালে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে সুনামগঞ্জের ছাতকের মহনপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে ও শাহপরাণের নিপবন আবাসিক এলাকার ৩নং রোডের বাসিন্দা ইমানুল হককে (৪০) নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Advertisement

সিলেট

Advertisement

আরও পড়ুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম