Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০২:০১ পিএম

যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

যশোরে নিহত আনসার সদস্যের মরদেহ উদ্ধার করছেন পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

যশোরে গুলি করে এক আনসার ব্যাটালিয়ন সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শনিবার বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আনসার সদস্য হোসেন আলী তরফদার (৫২) যশোর সদর উপজেলার হাশিমপুর তরফদারপাড়া এলাকার আরশাদ আলী তরফদারের ছেলে। 

সাবেক চরমপন্থী সদস্য হোসেন আলী ১৯৯৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিয়ে আনসার ব্যাটালিয়নে যোগ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকালে হোসেন আলী বাড়ি থেকে হাশিমপুর বাজারে বাজার করতে যান। 

বেলা ১১টার দিকে তিনি বাজারের মোশাররফের চায়ের দোকানের সামনে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হোসেন আলী তরফদারের ভাইপো সিদ্দিকুর রহমান জানান, তার চাচা হোসেন আলী ঢাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি করেন। ছুটি নিয়ে ৫/৬ দিন আগে তিনি বাড়িতে এসেছেন। 

সকালে তিনি বাজারে যাওয়ার পর কে বা কারা তাকে গুলি করলো তা তারা বুঝতে পারছেন না। 

স্থানীয় ওয়ার্ড মেম্বর আলীম হোসেন বনি জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে; এমন খবর পেয়ে তিনি বাজারে ছুটে আসেন। বাজারে গোলাগুলির সঙ্গে সঙ্গেই দোকানপাট বন্ধ হয়ে যায়। 

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা সবাই সরে পড়েন। কারা কীভাবে এসে গুলি করে চলে গেলো তা এখনও জানা যায়নি। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা হোসেন আলীকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আনসার সদস্য বলে শুনেছেন। হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত তা উদঘাটনে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান শুরু করেছে। 

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হোসেন আলী তরফদার (৫২) যুবক বয়সে চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৯ সালে তৎকালীন সরকার চরমপন্থীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলে তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। 

সেই সময় যশোর টাউন হল ময়দানে চরমপন্থীদের আত্মসমর্পনের অনুষ্ঠান হয়। সেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে অস্ত্র দিয়ে আত্মসমর্পণ করেন হোসেন আলী। 

এরপর তিনি আনসার ব্যাটালিয়নে চাকরি পান। চাকরির সূত্রে তিনি ঢাকাতেই থাকতেন। চরমপন্থী সংগঠনের পুরনো বিরোধেও তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

Advertisement

যশোর সন্ত্রাসীরা হত্যা

Advertisement

আরও পড়ুন

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মা-স্ত্রীসহ ডন বাবু গ্রেফতার

আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মা-স্ত্রীসহ ডন বাবু গ্রেফতার

যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম