Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

Advertisement

গোপালগঞ্জে ১২ বছরের শিশু মো. তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাওন মোল্লা। রায়ের পর কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্তরা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তালহা ওরফে মুহিন। নিখোঁজের পরদিন ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘর থেকে স্টিলের ট্রাঙ্কের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় শিশু মুহিনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মো. মনজুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলার বাদী মনজুরুল ইসলাম বলেন, কাঙ্ক্ষিত বিচার পেয়ে তিনি সন্তুষ্ট এবং রায় দ্রুত কার্যকরের আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম রায়কে ন্যায়বিচারের প্রতীক বলে উল্লেখ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী এম জুলকদর রহমান জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

মদপানে ২ যুবকের মৃত্যু

মদপানে ২ যুবকের মৃত্যু

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম