Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে আ’লীগের সম্মেলনের দুটি তোরণে দুর্বৃত্তের আগুন

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ এএম

রাজশাহীতে আ’লীগের সম্মেলনের দুটি তোরণে দুর্বৃত্তের আগুন

রাজশাহীতে আ’লীগের সম্মেলনের তোরণ। ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের দুটি তোরণে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। 

প্রসঙ্গত রোববার সকাল ১০টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Advertisement

রাজশাহী তোরণ আগুন

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম