Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় ২২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪ পিএম

খুলনায় ২২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কষ্টিপাথর। ছবি: যুগান্তর

Advertisement

খুলনার পাইকগাছায় র‌্যাব-৬ প্রায় ২২ কোটি টাকার কষ্টিপাথরসহ ২ জনকে গ্রেফতার করেছে। 

বুধবার রাত সাড়ে ৭টায় কষ্টিপাথরসহ ২ জনকে থানায় হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মালথ গ্রাম থেকে র‌্যাবের এসএসপি তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে স্থানীয় মৃত নওশের আলী মোড়লের ছেলে জামাল মোড়ল (৫০)-এর বসতঘর থেকে প্রায় ২২ কেজি ওজনের এ কষ্টিপাথর উদ্ধার করা হয়। এ সময় জামাল মোড়লকে গ্রেফতার করে র‌্যাব। 

জামাল মোড়লের স্বীকারোক্তি এবং তারে দেয়া তথ্যেরভিত্তিতে একই এলাকার মৃত কাছের আলীর ছেলে মিজানুর রহমান (৪৭) কে আটক করা হয়। 

র‌্যাব-৬ এর এসআই দেবাশীষ নন্দী জানান, ক্রেতা সেজে এ কষ্টিপাথর উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Advertisement

খুলনা পাইকগাছা কষ্টিপাথর

Advertisement

আরও পড়ুন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম