Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আবারও রাষ্ট্রপতি পদক পেলেন র‌্যাবের আলেপ উদ্দিন

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০২:৪৪ পিএম

আবারও রাষ্ট্রপতি পদক পেলেন র‌্যাবের আলেপ উদ্দিন

Advertisement

আবারও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

পিপিএম পদক বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আলেপ উদ্দিনকে এই পদক দেয়া হয়।

রোববার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের পর র‌্যাব-১১ এর অধিকাংশ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়।

ওই বছরের ২ অক্টোবর চৌকশ অফিসার আলেপ উদ্দিনকে র‌্যাব-১১-এ বদলি করা হয় পুলিশ থেকে। তিনি মিডিয়া সেল ও জঙ্গি সেলের ইনচার্জের দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১৭ সাল থেকে তিনি জঙ্গিবিরোধী অপারেশনের নেতৃত্ব দেন। ওই বছর তিনি ৩৪টি অপেরেশন চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষস্থানীয় নেতাসহ ৬৭ জন জঙ্গিকে গ্রেফতার করেন।

পরবর্তীতে শিশু পাচার চক্রের মূল হোতাসহ ১৭ শিশুকে উদ্ধার ও শিশু হত্যাকারী চক্রের সাতজনকে গ্রেফতার করেন চৌকশ এ র‌্যাব কর্মকর্তা।

সে সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয় তার নের্তৃত্বে। সে বছর তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক বা পিপিএম পান।

১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন আলেপ উদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি পুলিশে যোগ দেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার।

Advertisement

আলেপ উদ্দিন

Advertisement

আরও পড়ুন

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি’

‘টাকা দিয়ে মরণের টিকিট আনছি’

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম