Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনদুপুরে ২ বান্ধবীকে তুলে নিয়ে নিপীড়ন

Advertisement

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১২:২৪ পিএম

দিনদুপুরে ২ বান্ধবীকে তুলে নিয়ে নিপীড়ন

ফাইল ছবি

Advertisement

মৌলভীবাজার পৌর শহরের স্টেডিয়াম এলাকায় দিনদুপুরে নিপীড়নের শিকার হয়েছেন সরকারি মহিলা কলেজের এক ছাত্রীসহ দুই বান্ধবী। 

মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামের পেছনের পাহাড়ি এলাকার নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। 

জানা যায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই বান্ধবী প্রেসক্লাবের সামনে এসে একটি অটোরিকশায় ওঠে। এর পরই চার যুবক ওই অটোরিকশায় জোর করে ওঠে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে। 

পরে তাদের মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনের পাহাড়ি  এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদের পালাক্রমে ধর্ষণ করে ওই চারজন।

ঘটনাস্থল থেকে তারা কৌশলে বেরিয়ে পুলিশে খবর দেন। এর পর তাদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। পরে পুলিশ আত্মীয়স্বজনকে খবর দিয়ে দুই বান্ধবীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আকাশ ও মুন্না নামে দুজনকে আটক করেছে।

Advertisement

মৌলভীবাজার নিপীড়ন ছাত্রী

Advertisement

আরও পড়ুন

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম