Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহেশখালীতে রহস্যজনকভাবে নিখোঁজ সেই ৩ মাদ্রাসাছাত্র উদ্ধার

Advertisement

Icon

মহেশখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১১:৪৫ এএম

মহেশখালীতে রহস্যজনকভাবে নিখোঁজ সেই ৩ মাদ্রাসাছাত্র উদ্ধার

মহেশখালীতে নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্র উদ্ধার। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া সেই তিন মাদ্রাসাছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়। এর পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
গত ১১ জানুয়ারি ওই তিন ছাত্র মহেশখালী থেকে নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া ছাত্ররা হলো- মো. আরাফাত, শওকত জামাল ও মহিউদ্দিন। 

মহেশখালী থানার অপারেশন এসআই সৈয়দ সানাউল্লাহ জানান, গত ১১ জানুয়ারি মহেশখালীর শাপলাপুর এলাকার একটি মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে।

পরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই ছাত্ররা জানিয়েছে, তারা কোনো কারণ ছাড়াই নিজে বাড়ি থেকে বের হয়ে যায়। 

 উদ্ধারের পর রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মহেশখালী নিখোঁজ ছাত্র উদ্ধার

Advertisement

আরও পড়ুন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম