Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে আজহারীর মাহফিলে ছোট্ট শিশুদের স্লোগান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১২:৩৭ পিএম

ফরিদপুরে আজহারীর মাহফিলে ছোট্ট শিশুদের স্লোগান

Advertisement

ফরিদপুর জেলা শহরে ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদ্রাসা ও এতিমখানার ইসলামি মহাসম্মেলনে শুক্রবার রাতে ওয়াজ করেন সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।

কনকনে শীত উপেক্ষা করে তার ওয়াজ শুনে ফরিদপুরের লাখো জনতা। 

রাত ৯ টায় মিজানুর রহমান আজহারী যখন মঞ্চে ওঠেন তখন তাকে বরণ করে নিতে বিভিন্ন স্লোগান দেন মুসল্লি ও আয়োজক কমিটির সদস্যরা। 

এসময় মাহফিলমঞ্চে ছোট্ট দুই শিশুকেও স্লোগান দিতে দেখা যায়। 

মাহফিলে হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আজহারী। ধর্মপ্রাণ লাখো মুসল্লি মুগ্ধ হয়ে তার ওয়াজ শোনেন। 

শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ কওমি মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মো. ফরিদ শেখ বলেন, লাখো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে আজহারীর ওয়াজ শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

Advertisement

শিশু স্লোগান

Advertisement

আরও পড়ুন

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম