Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমানা লঙ্ঘন করে মাছ ধরতে এসে ট্রলারসহ ২৬ ভারতীয় আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১০:৪৪ পিএম

সীমানা লঙ্ঘন করে মাছ ধরতে এসে ট্রলারসহ ২৬ ভারতীয় আটক

ট্রলারসহ ভারতীয় জেলে আটক। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। 

শনিবার বিকালে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকা থেকে এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়। শনিবার সন্ধ্যায় আটককৃত ভারতীয় জেলেদের মংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

মংলা থানার এসআই মো. আহাদ জানান, শনিবার বিকালে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সুন্দরবন উপকূলে ফয়োরওয়ে বয়া এলাকায় নৌবাহিনীর একটি জাহাজ টহল দেয়ার সময় তাদের মাছ ধরতে দেখে আটক করে। 

সন্ধ্যায় নৌবাহিনীর বিএনএস মংলা নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমুদ্র আইনে এ মামলা দায়ের করা হয়েছে। 

আটককৃত ভারতীয় ২৬ জেলেকে রোববার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। তবে এই পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আটক এ ভারতীয় জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

Advertisement

মোংলা ভারতীয় আটক

Advertisement

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম