Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কনকনে শীতে রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন সাকিব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম

কনকনে শীতে রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন সাকিব

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন সাকিব। ছবি: সাকিবের ফেসবুক পেজ থেকে

Advertisement

জুয়াড়ির সঙ্গে কথোপকথনের বিষয়টি আইসিসিকে না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
২২ গজ থেকে দূরে থাকলেও সময়টি সামাজিক কাজে ব্যয় করছেন তিনি।  

শুক্রবার রাতে দেখা গেল শীতবস্ত্র ও কম্বল হাতে নিয়ে নিজ জেলা মাগুরায় রাস্তায় রাস্তায় ঘুরছেন সাকিব। দরিদ্রপীড়িত ও অসহায়দের মাঝে তা বিতরণ করছেন।  

কনকনে শীতে ফুটপাতে শুয়ে থাকাদের গায়ে নিজেই কম্বল জড়িয়ে দিচ্ছেন।

আজ সকালে সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন সব ছবিই দেখা গেল।

জানা গেছে, বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে এই মানবিকসেবার আয়োজনে অংশ নেন সাকিব আল হাসান।

ইয়ামাহ বাইক ব্যবহারকারীদের সংগঠন ‘ইয়ামাহ রাইডার্স ক্লাব’-এর ফেসবুক পেজে প্রথম আপলোড করা হয় সাকিবের কম্বল বিতরণের ছবি। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে।

ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে– ‘ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান গতকাল (শুক্রবার) সন্ধ্যার পর তার নিজ এলাকা মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষদের কম্বল বিতরণ করেন। এমন উদ্যোগকে শুভকামনা জানিয়ে চলুন সকলে মিলে নিজেদের জায়গা থেকে বাড়িয়ে তিই সাহায্যের হাত।’

 

Advertisement

সাকিব কম্বল শীতবস্ত্র

Advertisement

আরও পড়ুন

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

মাকে গলা কেটে হত্যা করা সেই শিক্ষক ছেলের হৃদরোগে মৃত্যু

মাকে গলা কেটে হত্যা করা সেই শিক্ষক ছেলের হৃদরোগে মৃত্যু

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম