Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের আমীরসহ গ্রেফতার ৯

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ০৯:১১ পিএম

বগুড়ায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের আমীরসহ গ্রেফতার ৯

আটক। প্রতীকী ছবি

Advertisement

বগুড়ার দুপচাঁচিয়ায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইনসহ ৯ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। 

দুপচাঁচিয়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার চৌমুহনীর বেলাইল মণ্ডলপাড়া গ্রামের একটি বাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছে ৬ জিহাদী বই পাওয়া গেছে। 

গ্রেফতার নেতারা হলেন- দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সূরা সদস্য মজিবর রহমান (৬৯), নেতা আশরাফ আলী (৫৩), আফজাল হোসেন (৬২), আবু কালাম (৪৪), আবদুল বাছেদ (৫০), সাইফুল ইসলাম ফকির (৬৫), আবদুস সাত্তার মণ্ডল (৭০) ও রোস্তম আলী (৫০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বেলাইল এলাকায় জামায়াতের এক কর্মীর বাড়িতে গোপন বৈঠক চলছিল। 

গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইনসহ ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৬টি জিহাদী বই পাওয়া গেছে। 

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

Advertisement

বগুড়া জামায়াত

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম