Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে গুলি করে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

Advertisement

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১ পিএম

কুষ্টিয়া সীমান্তে গুলি করে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

বিএসএফ। ফাইল ছবি

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে গাজী (৩২) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি বর্তমানে বিএসএফের তত্ত্বাবধানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্তে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ কৃষক একই এলাকার নিয়ামত আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছলিমেরচর সীমান্ত এলাকায় ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক গাজী, রুবেল ও সাহাবুল নিজ জমিতে সরিষা কর্তন করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে গাজী পায়ে গুলিবিদ্ধ হলে অপর কৃষকরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে গুলিবিদ্ধ কৃষক গাজীকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিনা উস্কানিতে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণে সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, ছলিমের চর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গাজী নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছে। তবে তিনি মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিওপির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফের নিকট চিঠি পাঠানো হয়েছে।

৪৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি একজনের পায়ে গুলি লেগেছে। তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

Advertisement

কুষ্টিয়া

Advertisement

আরও পড়ুন

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, আটক ৪

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম