Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলনবিলে পাখি শিকারী ধরিয়ে দিলেই শীতবস্ত্র!

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম

চলনবিলে পাখি শিকারী ধরিয়ে দিলেই শীতবস্ত্র!

পাখি রক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ পরিবেশ কর্মীদের

Advertisement

বসন্তবরণ ও ভালোবাসা দিবসে চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি রক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্থানীয় পরিবেশ কর্মীরা। এই শীতে চলনবিলের পাখি শিকারীকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে একটি শীতবস্ত্র (কম্বল) দেয়া হচ্ছে। বিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে এ যেন এক অন্যরকম ভালোবাসা।

শুক্রবার কাক ডাকা ভোর থেকেই পাখি শিকারীদের ধরতে চলনবিলের জোড়মল্লিকা, খরমকুড়ি, শাহবাজপুর ও ভাগনাগরকান্দি বিলে অভিযান পরিচালনা করে পরিবেশ কর্মীরা।

এ সময় বিলের প্রকৃতি ও পাখি রক্ষায় ব্যাপক প্রচারণার পাশাপাশি এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে একটি শীতবস্ত্র (কম্বল) দেয়ার ঘোষণা দেয়া হয় এবং বিলপাড়ের মানুষদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল্লাহ আল মামুন, প্রভাষক মনোয়ার সুলতান, পরিবেশ কর্মী মহসিন আলম, তাইফুর রহমান, সাংবাদিক আব্দুর রশিদ প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, শীতের আগমন উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলনবিলের পাখি শিকার বন্ধ ও বিলপাড়ের মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চলনবিল এলাকায় মাইকিং, সভা-সেমিনার সহ বিভিন্ন সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে।

Advertisement

বসন্তবরণ ভালোবাসা পাখি চলনবিল

Advertisement

আরও পড়ুন

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

নিজের গুলিতে প্রাণ গেল এসআইর

নিজের গুলিতে প্রাণ গেল এসআইর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম