Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিরামপুরে ৯ মাদকসেবীর কারাদণ্ড

Advertisement

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ এএম

বিরামপুরে ৯ মাদকসেবীর কারাদণ্ড

ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯  মাদকসেবীকে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার রাতে বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত মাদকসেবীদের মধ্যে রয়েছেন উপজেলার ধানঘরা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মইনুল ইসলাম (২২), হাফিজুল ইসলামের ছেলে হেলাল ইসলাম (২৪) ও মৃত ইজার উদ্দীনের ছেলে জিয়াউর রহমান (২৮) এবং জয়পুরহাট সদর উপজেলার আবদুল মান্নানের ছেলে আলমগীর হোসেন (৩০)।

উত্তর দাউদপুর-কাটলা রাস্তা থেকে আটক দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চকচকা গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে ফিজার হোসেন (৩০), ফুলবাড়ি নিমতলার সিদ্দিক হোসেনের ছেলে মেহেদুল ইসলাম (২৫) ও শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আকবর আলীর ছেলে রুবেল হোসেন (৩৪) ও পৌর শহরের মোজ্জাফর হোসেনের ছেলে রেজাউল করিম (৩০)।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান যুগান্তরকে জানান, সোমবার রাতে উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ৯ জনকে আটক করা হয়। আটক মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।

এ অভিযান চলমান থাকবে, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না।

Advertisement

বিরামপুর গ্র্রেফতার

Advertisement

আরও পড়ুন

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম