Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবককে হত্যার পর লাশ ফেলল টঙ্গীর তুরাগে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, টঙ্গী

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:৪১ পিএম

যুবককে হত্যার পর লাশ ফেলল টঙ্গীর তুরাগে

ছবি: যুগান্তর

Advertisement

টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকার তুরাগ নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ওই যুবককে হত্যা করে তুরাগ নদের পানিতে ফেলে দেয়া হয় বলে জানায় পুলিশ।

বুধবার সকালে তুরাগ নদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে লাল রঙের ফুল হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রত্যাশা ব্রিজ এলাকায় তুরাগ নদে এক যুবকের মরদেহ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যায়। এর পর মরদেহটি উদ্ধার করে।

মরদেহের মুখসহ বিভিন্ন স্থানে পচন ধরে যাওয়ায় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণার করা হচ্ছে ৪-৫ দিন আগে কে বা কারা ওই যুবককে হত্যা করে তুরাগ নদের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

টঙ্গী তুরাগ হত্যা লাশ

Advertisement

আরও পড়ুন

এইচএসসি ফলাফল নেত্রকোনায় ৫ কলেজে পাশ করেনি কেউ

নেত্রকোনায় ৫ কলেজে পাশ করেনি কেউ

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম