Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নজরুলের লেখা থেকেই মুক্তির স্লোগান জয় বাংলা: শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৬:৩৬ পিএম

নজরুলের লেখা থেকেই মুক্তির স্লোগান জয় বাংলা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

Advertisement

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান অনুপ্রাণিত করেছে বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের লেখা থেকেই নিয়েছেন আমাদের মুক্তির স্লোগান ‘জয় বাংলা’। 

তিনি বলেন, স্বাধীনতার পরপর ১৯৭২ সালের ২৪ মে জাতির পিতার ঐকান্তিক উদ্যোগে কবিকে সপরিবারে বাংলাদেশে এনে বসবাসের ব্যবস্থা করা হয় এবং জাতীয় কবি হিসেবে আসীন করা হয়। নজরুলের জীবনের শেষ শয়ানও হয় এই বাংলার শ্যামল মাটিতে।

বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

কবি নজরুল ইন্সটিটিউটের আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক ভূঞা। 

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও বিশিষ্ট শিশু সাহিত্যিক ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যারলী শহর প্রদক্ষিণ করে শিল্পকলায় এসে শেষ হয়। 

তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রশিক্ষণ, গ্রন্থমেলা, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠানের আয়োজন রয়েছে।

Advertisement

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর

Advertisement

আরও পড়ুন

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম