Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাজেক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৫:৪৫ পিএম

সাজেক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

সাজেক। ছবি: সংগৃহীত

Advertisement

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন জোন সাজেক পাহাড় থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সন্ধ্যার দিকে সাজেকের কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের গণি মিয়ার ছেলে। 

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ৮০ জনের একদল ব্যবসায়ী সাজেক ভ্রমণে যান। ভ্রমণকালে সাজেকের কংলাক পাহাড়ে উঠার সময় হঠাৎ মাথা ঘুরে পাহাড় থেকে পড়ে যান রফিকুল ইসলাম। 

তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান রফিকুলকে মৃত ঘোষণা করেন।

সাজেক থানার ওসি ইসরাফিল মজুমদার জানান, তার লাশ  নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Advertisement

রাঙ্গামাটি সাজেক নিহত

Advertisement

আরও পড়ুন

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম