Logo
Logo
×

Advertisement

সারাদেশ

করোনা আতংকে পীরগঞ্জে হোটেল-রেস্তোরাঁ বন্ধ!

Advertisement

Icon

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৭:৪৬ পিএম

করোনা আতংকে পীরগঞ্জে হোটেল-রেস্তোরাঁ বন্ধ!

Advertisement

করোনাভাইরাস আতংকে রংপুরের পীরগঞ্জ উপজেলার হাট-বাজারসহ সব খাবারের হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার থেকে ওই নির্দেশ কার্যকর করা হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর ইউএনও টিএমএ মমিনকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে ইউএনওর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর মো. মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল ও রওশন আরা আলম রীনা, মেয়র তাজিমুল ইসলাম শামীম, ওসি মাসুমুর রহমান, পিআইও মিজানুর রহমানসহ আরও অনেকেই।

সভায় বিয়ে-সাদী, ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠান যেখানে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান পরিহারের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ইউএনওর নেতৃত্বে কমিটির সদস্যরা উপজেলা সদরের সব হোটেল কর্তৃপক্ষকে হোটেল বন্ধ রাখার জন্য বলেন।

উপজেলা সদরের ক্যাফে অনন্যার মালিক পলাশ মিয়া বলেন, ইউএনও হোটেলে এসে শুক্রবার থেকে হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন জানান, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার আগেই আমরা জনগণকে সচেতন করতে উপজেলার সবপর্যায়ের প্রতিনিধির সমন্বয়ে সভা করে কমিটি গঠন করেছি। পাশাপাশি এই ভাইরাস প্রতিরোধে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠানগুলোও পরিহার করার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আলোকে বৃহস্পতিবার ওই কমিটি গঠন ও সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

রংপুর করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম