Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তালাবদ্ধ ঘরে ৬ মাস, মারা গেল কিশোরী

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:২৪ পিএম

তালাবদ্ধ ঘরে ৬ মাস, মারা গেল কিশোরী

Advertisement

নাটোরের বড়াইগ্রামে তালাবদ্ধ করে রাখা ঘর থেকে আঁখি খাতুন (১৫) নামে এক কিশোরী লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা-মা তাকে ৬-৭ মাস ধরে ওই ঘরে তালাবদ্ধ করে রেখেছিল বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় মাঝগাঁও ইউনিয়নের দক্ষিণ মালিপাড়া গ্রামে পরিবারের সদস্যরা কিশোরীর লাশ দ্রুত কবর দেয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা বাধা দেয়।

খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত আঁখি দক্ষিণ মালিপাড়া গ্রামের আলেক মিয়াজীর মেয়ে।

প্রতিবেশীরা জানায়, অজ্ঞাত কারণে আঁখিকে তার বাবা-মা গত ৬-৭ মাস ধরে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ করে রাখে। সার্বক্ষণিক জানালা-দরজা বন্ধ থাকা ঘরটিতে কোনো লাইট-ফ্যান ছিল না। খাবার হিসেবে পাউরুটি, শুকনা রুটি অথবা কখনও সামান্য ভাত দরজার চৌকাঠের নিচ দিয়ে ঠেলে দেয়া হতো। খাবার না পেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে সে মুত্যুর কোলে ঢলে পড়ে বলে স্থানীয়রা ধারণা করছেন।

আঁখির সাথে বাবা-মার এই আচরণ কেন করতো জানতে চাইলে প্রতিবেশী রাজিয়া বেগম বিষয়টি তাদের কাছে পরিষ্কার নয় জানিয়ে বলেন, মালিপাড়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় মেয়েটিকে আর সেখানে যেতে দেয়া হয়নি। তাকে বাবা-মা সব সময় ঘরে তালাবন্দি করে রাখতো। গ্রামের কারো বাড়িতে যেতে বা কারো সাথে কথা বলতে দিতো না।

স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, তাকে ঘরে আটকে রাখার বিষয়টি লোকমুখে শুনছি। ঘরে রেখে তার কবিরাজি কিছু চিকিৎসা করানো হয়েছে। কিন্তু কি বিষয়ে কবিরাজ দেখানো হতো তা জানি না।

তবে আঁখির মা নাসিমা বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আঁখি অসুস্থ ছিল তাই মারা গেছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

নাটোর

Advertisement

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম