Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গুদামে ১৫৮ বস্তা সরকারি চাল, ইউপি সদস্য পলাতক

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:১৫ এএম

গুদামে ১৫৮ বস্তা সরকারি চাল, ইউপি সদস্য পলাতক

ইউপি সদস্যের গুদাম থেকে জব্দকৃত চাল। ছবি: যুগান্তর

Advertisement

খাগড়াছড়ির মাটিরাঙা তাইন্দং ইউনিয়নের ইউপি সদস্যের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় মাটিরাঙার তাইন্দং বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।

সূত্র জানায়, তাইন্দং ইানিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন তার ভাড়া গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।

পরে অভিযান চালিয়ে ইউপি সদস্যের গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫৮ টি বস্তা জব্দ করে।

ঐ ঘটনার পর থেকে ইউপি সদস্য জালাল উদ্দিন পলাতক রয়েছেন। এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেয়া যায়নি।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জালাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করি। এসময় তার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করি। অভিযানের বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য গা ঢাকা দিয়েছেন। সরকারি চাল মজুদের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Advertisement

চাল জব্দ ইউপি সদস্য গুদাম পলাতক

Advertisement

আরও পড়ুন

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম